ইংরেজী সাধারণ ভুল | পর্ব - এক

ইংরেজী বলতে ও লিখতে গিয়ে হয়ে থাকে কিছু সাধারণ ভুল । কোথায় ? কীভাবে ? কী হবে শুদ্ধ ? এসব নিয়ে ধারাবাহিক লিখছেন ব্লগার অভিজিৎ দাস

বন্ধুগণ, ভুল মানুষ মাত্রেই হয় । কোনো কোনো  ভুল আমাদের প্রত্যেকের হয় । বোধহয় সামাজিক জীব হওয়ার লক্ষণ ! উদাহরণ দিতে হলে প্রথমেই বলতে হয় ভাষার কথা । ভুল হতে হতে কখনো সখনো ভুলই শুদ্ধ হয়ে দাঁড়ায় । সর্বজনীন থেকে সার্বজনীন হতে সময় লাগেনি । ইদানিং যেমন "আশির দশক", "নব্বইয়ের দশক" এরকম করে বলছি, অথচ শুদ্ধরূপটি হবে "আশি দশক", "নব্বই দশক" অথবা "আটের দশক", নয়ের দশক ।

আমরা এই সিরিজে আলোচনা করবো এরকমই ইংরেজী ভাষায় হওয়া সাধারণ অথচ গুরুতর কিছু ভুল নিয়ে ।

আজকের আলোচনা সীমাবদ্ধ রাখবো a/an এবং abandonএর মধ্যে ।

a/an
❌ The child had been a deaf since birth.
✔ The child had been deaf since birth.

❌ One of the girls I share with is a British.
✔ One of the girls I share with is British.

Adjective( উদাঃ 'deaf', 'British') এর পূর্বে a/an ব্যবহার করা হয়না, যদি না সেই adjective এর পর noun থাকে (যেমন, 'The footbridge cannot be used by the disabled.') ।

abandon
❌ Since capital punishment was abandoned, the crime rate has icreased.
✔ Since capital punishment was abolished, the crime rate has increased.

ব্যর্থতার দরুন কোনো পরিকল্পনা পরিত্যাগ করা হয়েছে বোঝাতে abandon ব্যবহৃত হয় ।
নতুন কোনো আইন অথবা নিয়ম  পুরোনো কোনো আইন অথবা নিয়ম পরিবর্তন করা হয়েছে বোঝাতে abolished ব্যবহৃত হয় ।

❌ It is difficult to reach abandoned places such as small country villages.
✔ It is difficult to reach remote places such as small country villages.

মালিক কর্তৃক চিরতরে পরিত্যক্ত স্থান বোঝাতে abandoned ব্যবহৃত হয় ।
দূরবর্তী ও দূর্গম স্থান বোঝাতে remote ব্যবহৃত হয় ।

আজকের জন্য এ পর্যন্তই, আগামী পর্বে এমন আরো অনেক ত্রুটি নিয়ে আলোচনা করবো ।

ধন্যবাদ,

অভিজিৎ

Comments

  1. দারুণ লিখেছো।

    ReplyDelete
  2. hm ata thik prokrito shobdo kuthay bosbe seta amra prai e bhool kori. very informative. carry on brother.

    ReplyDelete

Post a Comment

Popular Posts