আবিষ্কৃত হল নূতন ভাষা, জেডেক


লান্ড বিশ্ববিদ্যালয়ের(Lund University) একদল ভাষাতত্ববিদ খোঁজে পেলেন নতুন এক ভাষা । মালয় পেনিনসুলার এক শিকারি শ্রেণীর ২৮০ জন মানুষ কথা বলেন এই ভাষায় । 


ভাষাবিদরা এক প্রকল্পের কাজে সংগ্রহ করছিলেন সেই অঞ্চলের বিভিন্ন ভাষার তত্ত্ব । তখনই জাহাই নামে এক ভাষা নিয়ে গবেষণা করার সময় তারা আবিষ্কার করেন নূতন এই ভাষা, নামকরণ করা হয়েছে জেডেক । যে গ্রামে খোঁজ মিলেছে এই ভাষার সেই গ্রামে পূর্বে নৃ-তাত্ত্বিকরা গবেষণা করেছেন, কিন্তু কারনবশত ভাষাটি তখন অনাবিষ্কৃতই রয়ে গিয়েছিল ।


জেডেক ভাষা গোষ্টির মানুষের মধ্যে পশ্চিমী সমাজের চেয়ে লিঙ্গবৈষম্য কম । পারস্পরিক হিংস্রতা নেই বললেই চলে । তাঁরা নিজেদের সন্তানদের প্রতিযোগিতা না করার ক্ষেত্রে উতসাহ প্রদান করে থাকে । আইন অথবা কোর্ট বলে কিছু তাঁদের সমাজে নেই । শিকার ভিন্ন আর কোনও পেশা সেখানে নেই, তাই প্রত্যকেই এই একই কাজে অভ্যস্ত । জীবনশৈলীর প্রভাব ভাষায় দ্রষ্টব্য । পেশা, কোর্ট, ধার, চুরি, ক্রয়-বিক্রয় বোঝানোর জন্য কোনও শব্দ জেডেক এ নেই । তবে যথেষ্ট শব্দ রয়েছে বিনিময় এবং ভাগ করা বোঝানোর জন্য ।

Comments

Popular Posts