মানুষের কারণে পশুরা হচ্ছে নিশাচর
এক গবেষণায় দেখা গেছে, মানুষের কার্যকলাপের ফলে পশুরা দিনের তুলনায় রাতে হয়ে উঠছে অধিক সক্রিয় । দিনের বেলায় পশুরা নিজেদের আত্মগোপন করে রাখে । গবেষণার অধীনে রাখা হয়েছিল ছয় মহাদেশের ৬২ প্রজাতির প্রানিকে । মানুষের হস্তক্ষেপের ফলে স্তন্যপায়ীরা গড়ে ১.৩৬ গুণ অধিক নিশাচর স্বভাবের হয়ে যায় । অর্থাৎ একটা পশু দিন ও রাত মিলিয়ে যত কার্যকলাপ করে থাকে মানুষের উপস্থিতিতে রাত্রিকালীন কার্যকলাপের বৃদ্ধি ঘটে ৬৮% । পশুদের আচরণের এই পরিবর্তনটির পরিণতি এখনো অস্পষ্ট, কিন্তু ধারণা করা হচ্ছে এটি খুব নেতিবাচক হতে পারে ।

Comments
Post a Comment